• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

জুলাই 29, 2026

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’-র নবগঠিত কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রবীন ও শীর্ষস্থানীয় নেতা, সামাজিক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমিতির বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ মামুনের নেতৃত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব গ্রহণ এবং ফুল দিয়ে সকল সদস্যকে বরণ করে নেওয়া। অন্য দিকে অতিথিদেরও স্বাগত জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা মতিউর রহমান মোল্লা ও প্রধান উপদেষ্ঠা ছগির আহম্মেদ হুমায়ূন, উপদেষ্ঠা মিজানুর রহমান তানিম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান খোকন ও প্রধান পৃষ্ঠপোষকতা কাউন্সিলর কবির আহমেদ সহ সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 প্রবাসী সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

দীর্ঘদিন পর এমন একটি চমৎকার সাংস্কৃতিক আবহে সমবেত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে তারা একসাথে কাজ করার আহ্বান জানান ।

অভিষেক পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ইতালি প্রবাসী স্থানীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা অংশ নেন। ঐতিহ্যবাহী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.