২০০৪ সালের ২১ আগষ্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দানবীয় সন্ত্রাস চালিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার উদ্যেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে তৎকালীন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভী রহমানসহ ২২জনকে হত্যা এবং কয়েকশত নেতাকর্মীকে আহত করে সন্ত্রসীরা। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে বেদনাবিধুর সেই দিনটিকে স্মরন করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ ইতালি শাখা।
মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক শামীমা পপীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সহসভাপতি হাবীব চৌধুরী, হাদিউল ইসলাম হাদি, আবুল কালাম খোকন, বাবু ঢালী, নয়না আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, এলিন আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী, নুরুল ইসলাম মাদবর, বিপ্লব ইঞ্জিনিয়ার, মাহাবুবুর রহমান রিন্টু, ইতালি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহিন আক্তার রীনা, প্রচার সম্পাদক ফরহাদ বাবু, যুবলীগ ইতালী শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান সম্পাদক মহিউদ্দিন তপদার, সম্মানিত সদস্য শেখ রাশেদ, ছাত্রলীগ রিজিওনে লাতছিওর সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মনিরুল্লা খান।
আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক হাবিব মকদম, ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিয়া জলিল, শিপন গাজী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাছির মিয়া, নিত্যনো আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদ, সহ সভাপতি আতিক, তুসকোলানা আওয়ামী লীগ সহ সভাপতি মিজানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসবেক লীগ, বঙ্গবন্ধু পরিষদইতালি সহ বিভিন্ন আওয়ামী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শোক স্মরন সভায় বক্তারা বলেন ৭১ এর পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে তাদের হিংস্র রূপ প্রদর্শন শুরু করে। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায় নজিরবিহীন সন্ত্রাসের মাধ্যেমে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে মাননীয় নেত্রী সেদিন বেঁচে গেলেও ঐ হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমানসহ ২৩জন নেতাকর্মী। আরো কয়েকশত নেতাকর্মী হায়েনাদের গ্রেনেড হামলায় আজীবনের জন্য পঙ্গুত্ব বরন করেন।
সেই একই পরাজিত শক্তি ২০২৪ সালে সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তির মদদে আবারো হত্যার উদ্যেশ্যে গণভবনে হামলা চালায়। কিন্তু বাংলার আপমর মানুষের আশা ভরসার স্থল বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মহান আল্লাহ তা’লা তার অশেষ রহমতে রক্ষা করেন।
অনুষ্ঠনে দোয়া মাহফিল পরিচালনা করেন হাজী মোঃ জহিরুল ইসলাম।
