ইতালিতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল জগতের নক্ষত্র বৃহৎ ও সুপরিচিত প্রতিষ্ঠান ‘পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস’ রোমের কেন্দ্রস্থল পিয়াচ্ছা ভিত্তোরিও অবস্থিত প্রতিষ্ঠানের নতুন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রধান কার্যালয়টি ফিতা কেটে আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়। ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিমান টিকিটের বিভিন্ন সেবা আরও দ্রুত ও আধুনিক উপায়ে পৌঁছে দিতেই এই নতুন অফিসের যাত্রা।
১৬ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো। প্রধান অতিথি মি. সাতিয়া রদ্রিগো, পপুলার ট্রাভেলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফারাজী এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসাইন যৌথভাবে ফিতা কেটে নতুন হেড অফিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পপুলার ট্রাভেলের পরিচালক জনাব মামুন আলম, খাজা সাহাল আবদুল্লাহ ও ইফাত ফরাজী; ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর ফরাজী এবং পরিচালক ড. আনোয়ার ফরাজী। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ, ইতালির বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য এই আয়োজনে অতিথিবৃন্দ বলেন, ইউরোপের বুকে পপুলার ট্রাভেলস তাদের এবং উন্নত সেবার মাধ্যমে প্রবাসীদের মাঝে এক অনন্য আস্থা তৈরি করেছে। নতুন এই সুবিশাল অফিস চালুর মাধ্যমে সেই সেবার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রবাসীদের ভালোবাসা ও বিশ্বাসই আজ তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। আমাদের মূল লক্ষ্যই হলো গ্রাহক সন্তুষ্টি। প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করেই আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং আরও বড় পরিসরে এই অফিসটি সাজিয়েছি। এখন থেকে প্রবাসীরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিমান টিকিটের যাবতীয় সেবা এক ছাদের নিচেই পাবেন।
তারা আরো বলেন, পপুলার ট্রাভেলস শুধু একটা ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি ইতালিতে বাংলাদেশি কমিউনিটির গর্ব। এই নতুন ও আধুনিক অফিস প্রবাসীদের জন্য ভ্রমণ সংক্রান্ত যেকোনো সেবা পাওয়া আরও সহজ করে তুলবে।
দুই দশকেরও বেশি সময় ধরে পপুলার ট্রাভেল সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক মানের ভ্রমণসেবা প্রদান করে আসছে। বাংলাদেশ, ইতালি, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান টিকিট সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবং ধারাবাহিকভাবে সেবার পরিধি সম্প্রসারণ করে চলেছে।
আন্তর্জাতিক ট্রাভেল শিল্পে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ পপুলার ট্রাভেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি রুটে টানা ১২ বছর শীর্ষ বিক্রয়কারী(Best Seller) ট্রাভেল এজেন্সি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ২০২৪–২০২৫ সালের “Best Agency Award” লাভ করেছে। পাশাপাশি টার্কিশ এয়ারলাইন্স এবং সৌদিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের কাছ থেকে একাধিক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যাশা করেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের শতভাগ নির্ভরতার প্রতীক হয়ে পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে।
