• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটি ঘোষণা ও ইফতার

মার্চ 22, 2025

ইতালিতে প্রবাসীদের সর্বোচ্চ কল্যাণমূলক কাজ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের কার্যকরী কমিটিকে সবার মাঝে পরিচয় করে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লুৎফুর রহমান।

প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম কমুনের পাঁচ নাম্বার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার দূতালয় প্রধান মিনিস্টার রিয়াদ হোসেন,‌ প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আনকোনা কমুনির আজুন্ত কাউন্সিলর সোহেল আহমেদ।

বক্তারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে হলে ইতালিয়ানদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। প্রবাসীদের সমস্যার সমাধানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে।

প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম বলেন, দেশের বাইরে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে ইতোমধ্যে সমগ্র ইতালিব্যাপী প্রবাসীদের উন্নয়নমূলক বিশেষ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ সময় নাপলি কমিটির পর সংগঠনের আনকোনা শাখার আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন, বিশ্ব সংগীত কেন্দ্রের প্রধান সমন্বয়ক কাজী জাকারিয়া সহ রোমের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার পূর্বে মুসলিম কমিউনিটি সেন্টার ঈমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.