• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ইফতার ও নতুন কমিটি ঘোষণা

মার্চ 19, 2025

প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নের কাজ করা সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‌ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, সংগঠনকে আরো গতিশীল করতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীম বিগত কমিটি বিলুপ্ত করে, নতুন কমিটি ঘোষণা করেন। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি, ২০২৫-২৬ অনুমোদিত কমিটিতে সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরেফিন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাসেল সহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির, নব কমিটির নেতৃবৃন্দ সকলের আন্তরিক সহযোগিতায় কমিনিউনিটিকে এগিয়ে নেয়ার কথা বলেন। পরে মুসলিম জাহানের শান্তি কামনায়, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.