• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪

সেপ্টে. 29, 2024

ইতালিতে বেড়ে উঠা শিশুদের বাংলা কৃষ্টি সংস্কৃতি জানান দিতে ”সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন আয়োজন করেছে  চিত্রাংকণ প্রতিযোগিতা ২০২৪। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: গোলাম মোস্তফা‘র সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত এ.টি এম. রকিবুল হক। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং ইতালিয়ান রাজনৈতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সের্জিও স্কালিয়া।

রাষ্ট্রদূত এ.টি এম. রকিবুল হক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের উন্নত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সংস্কৃতি জানাতে আহ্বান করেন।

এ সময় সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোস্তফা শিশুদের বাংলা শেখানোর প্রয়োজনীয়তা এবং বাংলা স্কুলের গুরুত্ব তুলে ধরেন বলেন, প্রত্যেক প্রবাসীর উচিত নিজ সন্তানকে মাতৃভাষা ও মাতৃভূমি সম্পর্কে জানানো। এতে করে তারা একটি সুন্দর পরিচয়ে বড় হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অতসী সাহা, রেশমা ফারিহা, আসমা আক্তারের পরিচালনায় আয়োজনে সম্মিলিত জাতীয় সংগীত সহ শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে।

চিত্রাংকন প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা , জাতীয় ফুল শাপলা, স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মত বিষয়বস্তুর উপর নরম হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলে বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসকে।

এ সময় চিত্রাংকণে বিজয়ী সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের পুরস্কৃত করেন অতিথি বৃন্দ। এছাড়াও সকল শিক্ষার্থীদের দূতাবাসের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.