• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে জাতীয় শ্রমীক লীগ ইতালির নব নির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

জুলাই 14, 2024

বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিনের সাথে সাক্ষাত করেছে জাতীয় শ্রমীক লীগ ইতালি শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ। জাতীয় শ্রমীক লীগ ইতালির সভাপতি মো: ইলিয়াস মোল্লা ও সাধারণ সম্পাদক মো: নাসিম হোসাইনের নেতৃত্বে দূতাবাসে প্রবেশে করেই নেতৃবৃ ন্দবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ।

সাক্ষাতে ইতালিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশী শ্রমীকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রব মিন্টু সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এই সংগঠনের মাধ্যমে ইতালিতে অবস্থিত শ্রমীক তথা প্রবাসীদের মানবিক ও আর্থিক সহযোগিতা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান করেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ ও সঠিক পরিকল্পনার বাস্তবায়ন শুধু কমিউনিটিই নয়, মর্যাদা বৃদ্ধি পায় একটি জাতির। ইতালিতে কর্মক্ষেত্রে বাংলাদেশীদের সুনামকে কাজে লাগিয়ে আরও শক্ত অবস্থান নিশ্চিত করাও পরামর্শ দেন।

আলোচনা শেষে ইতালিতে বাংলাদেশীদের অভিভাবক হিসেবে কমিউনিটির সুসর্ম্পক ও বিভিন্ন দিক থেকে বিশেষ কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিনকে প্রবাসী ও জাতীয় শ্রমীক লীগ ইতালির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.