• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে ইদ্রিস ফরজীকে নাগরিক সংবর্ধনা প্রদান

জুলাই 14, 2024
Oplus_131072
ইতালি আওয়ামী লীগের সফল সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব এবং শরীয়তপুর জেলার গুরুত্বপূর্ণ জাজিরা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করেন।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাদীউল ইসলাম হাদির পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী।

সংবর্ধিত অতিথি মোহাম্মদ ইদ্রিস ফরাজী ইতালি আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের সকল অর্জন ও সম্মান সবকিছুই আপনাদের জন্য।

তিনি আরো বলেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ইতালি আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবেন, প্রবাস থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগকে শক্তিশালী করে দেশেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছেন হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.