২৫ এপ্রিল, ১৯৪৫ সালের এইদিনে ইতালিতে ফ্যাসিবাদ শাসনের পতনের দিন। দিবসটি উপলক্ষে দেশটিতে এবার ৭৮ তম মুক্তি দিবস বা ফেস্তা দেল্লা লিবারাজিওনে উদযাপিত হয়েছে। ইতালির রোমে প্রথমবারের মত বাংলাদেশ ইমিগ্র্যাস্টস’ অ্যাসোসিয়েশন-বিমাসের আয়োজনে দিনটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইমিগ্র্যাস্টস’ অ্যাসোসিয়েশন-বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচকরা বলেন, এই দিনটি প্রতিনিধিত্ব করে ইতালীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রতিরোধ, সাহস এবং আশার প্রতীক। পাশাপাশি দিনটি আমাদের সমাজের ভিত্তি, স্বাধীনতা, সাম্য এবং সহনশীলতার মূল্যবোধগুলিকে প্রতিফলিত করার সুযোগ সৃষ্টি করে। এটি সব ধরনের কর্তৃত্ববাদ, অসহিষ্ণুতা এবং বৈষম্যের বিরুদ্ধে অপরিহার্য সতর্কবার্তাও।
অতীতকে সম্মান করা এবং আত্মবিশ্বাস ও সংকল্পের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আলোচকরা আহ্বান জানান । অন্যদিকে বিমাসের এই সেমিনার নিজেরদের ঐক্যবদ্ধ ও ইতালীয় কমিনিটির সাথে নিবিড় সম্পর্ক গড়ারও প্রত্যাশা করেন তারা। এসময় রোমের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও নতুন প্রজন্ম উপস্থিত ছিলেন।
বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে এবং দেশীয় জাতীয় দিবসের পাশাপাশি বিশেষ করে ইতালীয় জাতীয় দিবস পালনের আহ্বান জানান।
আলোচনায়, আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ ইমিগ্র্যাস্টস’ অ্যাসোসিয়েশন-বিমাসের তৃতীয় কার্যনির্বাহি পরিষদ গঠন করা হবে বলে জানানো হয়।
