• সোম. জুলাই ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিমাসের আহ্বায়ক কমিটি গঠন

মে 2, 2024

ইতালিতে আইনি জটিলতা, ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা ও ইতালিয়দের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক তথা অর্থনৈতিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ইমিগ্র্যান্টস’ অ্যাসোসিয়েশন-বিমাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রায় অর্ধশতাব্দী যাবত বাংলাদেশ কমিউনিটির গুণগত অবস্থান ও ইন্টিগ্রেশনের অগ্রগতি আরও বেগবান করতে সভায় সকলের সম্মতিতে সাবেক সভাপতি ড. মুক্তার হোসেনকে আহ্বায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটির পরিবর্তন এখন সময়ের দাবী। ইতালীয় সমাজে বাংলাদেশ কমিউনিটির সার্বিক উন্নয়ন ও মঙ্গলার্থে প্রয়োজনীয় সকল বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়নই হবে বিমাসের লক্ষ্য।

এসময় সভা থেকে আহ্বায়ক ড. মুক্তার হোসেন জানান, আগামী ত্রিশ দিনের মধ্যে সকলের আন্তরিক সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যা হবে বাংলাদেশ ইমিগ্র্যান্টস’ অ্যাসোসিয়েশন-বিমাসের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.