• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ সমিতি ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ 26, 2024

ইতালিতে বাংলাদেশ কমিউনিটির শীর্ষ সংগঠন বাংলাদেশ সমিতি ইতালির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।

বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবুলের আমন্ত্রণে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও সেন্ট্রাল জামে মসজিদ ও তরপিনাত্তারা টিএমসি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিল।

ভিত্তোরিও সেন্ট্রাল জামে মসজিদে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, বৃহত্তর ঢাকা সমিতির শীর্ষ নেতা শাহাদাত হোসেন রনি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য রোজাদার প্রবাসী বাংলাদেশীরা।

এ সময় বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী বলেন মহান আল্লাহর সন্তুষ্টি জন্য এবং কমিউনিটিতে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের দোয়ার উদ্দেশ্যে এই আয়োজন। কমিউনিটিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজনে সহযোগিতায় ছিলেন সালাউদ্দিন আলী, মাহবুব প্রধান, সোহেল বকশি, রিপন তপদার, জহিরুল ইসলাম, ইসরাফিল বারি, হেলাল রায়হান ও জালাল সহ অনেকেই।

ইফতার পূর্বে বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি খান লুৎফুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম বিশ্বের শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.