• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বেচ্ছাসেবক দল, ইতালি দক্ষিনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

মার্চ 25, 2024

বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ইতালি দক্ষিনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ইতালি দক্ষিণের আহ্বায়ক মোঃআইয়ুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক রাশেদ জামানের যৌর্থ সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ ভার্চুয়াল বক্তব্য রাখেন।

এছাড়াও সংক্ষিপ্ত আলোচনায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা)  সেলিম হোসেন  এবং ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির সহ ইতালি বিএনপি ও জাতীয়তাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী সকল আন্দোলন সফল করে, গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানান।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর হোসেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক রফিক উল্লাহ,  ইতালি বিএনপি‘র সিঃযুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ও রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সহ যুবনেতা মাহমুদুল হাসান ও আলী আহম্মদ খোকনের নেতৃত্বে যুবদলের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় তারেক রহমান সহ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.