• সোম. জুন ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রবাসে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: ইতালিতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল

মার্চ 19, 2026

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে মাদারীপুর জেলা সমিতি ইতালি প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল।

রাজধানী রোম মক্কী মসজিদে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে ইতালিয়ান, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বহুজাতিক এই উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

সংগঠনের আহবায়ক ওয়াদুদ মিয়া জনির সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুম বিল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো: রিয়াদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির, ইতালিয়ান অ্যাডভোকেট আলেসিও ক্যাশেরি, ড্র: পাওলো মালি, অ্যাডভোকেট বুচ্চি, অনরেবলে টমাসেল্লি আমন্দ, সাবেক মেয়র সেবাস্তিয়ানও জার্নও, অ্যাডভোকেট সেভারিও ফত্তনে, সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা রমজানের তাৎপর্য, সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং এটি ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধন জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করা হয়। ইফতারের সময় সবাই একসাথে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন, যা ভ্রাতৃত্ববোধের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে।

অংশগ্রহণকারী বিদেশি অতিথিরা এ আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদেরকে ইসলাম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে সহায়তা করে এবং পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব গড়ে তুলতে ভূমিকা রাখে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.