• সোম. জুন ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে প্রবাস কন্ঠের ইফতার 

মার্চ 18, 2026

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি থেকে প্রকাশিত ও সম্প্রচারিত সংবাদ মাধ্যম প্রবাস কণ্ঠ কার্যকরী পরিষদের উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

ইতালির রাজধানী রোমে মুসলিম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে পরিষদের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সম্পাদক মিনহাজ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মারজুক ইসলাম, প্রবাস কণ্ঠের সভাপতি আফরোজা আক্তার ডেইজির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো: তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বাংলা প্রেসক্লাব ইতালির প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল, ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুজান মোল্লা মামুন, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি সভাপতি আরমান উদ্দিন স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স ইতালির সাধারণ সম্পাদক এনামুল হক মাসুম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ সভাপতি আফজাল আহমেদ, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারী, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, বাংলাদেশ উত্তরবঙ্গ এসোসিয়েশনের সহ সভাপতি শাকিল আহমেদ, গ্রেটার সিলেট ইয়াং ষ্টার ক্লাবের সভাপতি হাসান আহমেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রবাসী।

অনুষ্ঠানের শুরুতে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

প্রবাস কণ্ঠ পত্রিকার কার্যকরী পরিষদের নেতারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে বসবাস করলেও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় মূল্যবোধ ধরে রাখা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, প্রবাস কণ্ঠ শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি প্রবাসীদের ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।

ইফতারের পূর্বে এম এম সি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই মাহফিল প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে বললেন প্রধান অতিথি।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ধর্মীয় চেতনা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.