• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ইটের আঘাতে গৃহবধূকে হত্যার অভিযোগ

নভে. 20, 2022

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে জুলেখা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার (২০) নভেম্বর দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের ফোটনগর ফকিরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।।

নিহত জুলেখা বেগম ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোটনগর এলাকার মো. কহিনুর ফকিরের স্ত্রী। সে চার সন্তানের জননী।

পুলিশ জানায়, প্রায় ৩৫ বছরের সংসার ছিল এই দম্পতির। অভিযুক্ত স্বামী গত কয়েক বছর ধরেই আরেকটি বিয়ে করতে চাওয়ায় পরিবারটিতে দাম্পত্য কলহ চলে আসছিল। আজ সকালেও তাদের মধ্যে এনিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী তাকে মারতে গেলে সে দৌড়ে পালিয়ে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় তেড়ে এসে সেখানেই স্ত্রীকে ইটের উপর্যুপরি আঘাত করতে থাকে অভিযুক্ত। একপর্যায়ে সেখানেই সে প্রাণ হারায়। এ সময় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। পরে দুপুরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টির প্রাথমিক তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.