• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা

অক্টো. 21, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম তালুকদার (৪২) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন আহত অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম তালুকদার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়ার বরাকৈর এলাকার কাদের তালুকদারের ছেলে। তিনি রিকশা চালক ছিলো বলে জানা গেছে। আহতরা হলেন, শরীফ তালুকদার ও শাহিন তালুকদার।

অভিযুক্তরা হলো একই এলাকার সাত্তার ও তার ছেলে জাহিদ, দ্বীন ইসলাম ও লিটন।

নিহতের স্বজন মোঃ মালেক জানান, নিহত সেলিম তালুকদার তার চাচা। দীর্ঘ দিন থেকে সেই এলাকায় তার জমি নিয়ে প্রতিপক্ষ সাত্তারের সাথে সমস্যা চলছিলো। আজ সকালে তিনি সেই জমিতে গিয়েছিলো। এসময় প্রতিপক্ষ লোকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পরে সাত্তার ও তার ছেলে জাহিদ, দ্বীন ইসলাম দেশীয় অস্ত্র চাপাতির পেছন দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সেলিম। তাকে বাচাতে গিয়ে তার সাথে আহত হয় শরীফ ও শাহিন। সেলিমকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বাকি আহতরা ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জমি সংক্রান্ত একটি ঘটনা নিয়ে সেলিম তালুকদার নামে একজন মারা গেছে এবং দুইজন আহত হয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ও আসামিদের গ্রেফতারে অভিযান চলমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.