• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

১০ হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ আটক ৪

মে 18, 2023

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে গেল রাতে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।

মাদক কারবারিরা হলেন- ফরিদপুর জেলার মো. তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লা জেলার মো. ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহী জেলার মো. হৃদয় আলী (২২), ও সঞ্জু বিশ্বাস (২১)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ও ১৭ মে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ নিকটবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা ট্রাকে করে মাদক পরিবহন করছিলেন। এই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করেন। পরে তা সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.