• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সাভারে দুই কিশোরকে কুপিয়ে জখম

নভে. 22, 2022

সাভার পৌরসভা এলাকায় ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনার হারকে কেন্দ্র দুই কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সাড়ে ৬ টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখতেছিলো। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন ছেলে মেহেদী ও আল আল আমিনের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আঘাত করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে আঘাতের দাগ রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.