
মনির মোল্যা : ফরিদপুর জেলার নবাগত জেলা প্রশাসক অতুল সরকারের সাথে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল রোকসানা আক্তার, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।
এসময় নবাগত জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন, আমি শুনেছি সালথা অনেক সুন্দর একটি উপজেলা। আপনারা সালথাকে আরো সুন্দর করে গড়ে তুলবেন বলে আমি আশা করি। আমি সবসময় আপনাদের ভালো কাজে সহযোগীতা করবো।
