
মনির মোল্যা : সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় জাকের পার্টি ছাত্র ফ্রন্টের”২৩” তম প্রতিষ্টা বার্ষিকী পালিত। বৃহস্পতিবার বিকালে সালথা বাজারে উপজেলা জাকের পার্টির কার্যলয়ে ছাত্র ফ্রন্টের আয়োজনে কেক কেটে এ পতিষ্টা বর্ষিকী পালন করা হয়।
সালথা উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েলের সভাপতিত্বে প্রতিষ্টা বর্ষিকীতে বক্তব্যো রাখেন, উপজেলা জাকের পার্টির সভাপতি ছরোয়ার হোসেন বাচ্চু, সভাপতি শাহরিয়ার জুয়েল উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোছেন বাচ্চু,সহ সভাপতি আব্দুল মানান, সাধারন সম্পাদক সাহিদ সিকদার, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, ওলামা ফ্রন্টের সভাপতি নুরুউদ্দিন মোল্যা, গট্রি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ সিকদার, উপজেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক বেনজামিন বিনু, সহ-সভাপতি আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মল্লিক, রাকিবুল ইসলাম, সোহান প্রমুখ!
এসময় বক্তারা বলেন, জাকের পার্টি যেকোন সময়ের চেয়ে বর্তমান একটি শক্তিশালী সংগঠন। আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। জাকের পার্টি হুজুর পাকের হাতে গড়া দল এদলের কর্মী হিসাবে আমরা আজীবন কাজ করে যেতে চাই।
প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা শেষে মিলাদ ও দোয়ামাহফিলের আয়োজন করা হয়!
