
রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের ঐতিহ্যবাহী উৎসব শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা এবং তার মাস ব্যাপী মেলা। বর্নাঢ্য এ আয়োজন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ধামরাই থানা পুলিশ মতবিনিময় সভার আয়োজন করে। আজ শনিবার ৩০ জুন বিকেলে ধামরাই থানায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সহ ধামরাইয়ের হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি শাহ্ মিজান শাফিউর রহমান বলেন, রথমেলাঙ্গনের আশ-পাশে ও বিভিন্ন পয়েন্টে পুলিশের চেক পোষ্ট থাকবে ও গোয়েন্দারা সার্বক্ষনিক নজরদারী করবেন। রথমোলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করে ব্যাপক পুলিশ র্যার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষনিক নজরদারীতে থাকবে। তিনি বলেন ইতি মধ্যে রথ মেলাঙ্গন সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
