• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রবাসীদের উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে বাংলাদেশ প্রেসক্লাব ইতালি

সেপ্টে. 12, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে সুস্থ ধারার সমাজ গঠ‌নে বাংলা‌দেশ প্রেসক্লাব ইতা‌লির আয়োজ‌নে “মিট দ্যা কমিউনিটি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহিন খলিল কাউসার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড খোন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনের যৌথ পরিচালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশিদের সাবেক প্রতিনিধি ও সিসিএল এর চেয়ারম্যান ডঃ মোঃ মোক্তার হোসেন মার্ক এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির।

এছাড়াও সমাজ উন্নয়নমূলক এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, ঢাকা সমিতির সভাপতি আরফান সিকদার, সাধারন সম্পাদক রবিন সিকদার, ফেনী সমিতির সভাপতি নুরুল আফসার, সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইনামুল হক রিমন, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদের তালুকদার প্রমুখ।

সেমিনারে সংগঠনের পক্ষ হতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন, সহ-সভাপতি শফিউল ইমাম শিপন, মহিউদ্দিন, সম্মানিত সদস্য এম কে রহমান লিটন ও সাংবাদিক পলি আক্তার।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক ও আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রবাসে সুস্থ সমাজ গঠনের পাশাপাশি বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতে বাংলাদেশ প্রেসক্লাব ইতালি অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.