• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সিসিএল এর আয়োজনে দক্ষ জনশক্তি গড়তে ইতালির মিলানে কাফ অপারেটর ওয়ার্কশপ

সেপ্টে. 18, 2020

ইতালির মিলানে দক্ষ জনশক্তি গড়ে লক্ষ্যে চেম্বার অফ কমার্স এন্ড ল’ এর আয়োজনে তিনদিন ব্যাপী কাফ অপারেটর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর মিলানের স্থানীয় এক হোটেলের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  এতে মিলান সহ আশেপাশের বেশ কয়েকটি শহর থেকে প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

সিসিএল এর চেয়ারম্যান Dott. M H Mukter  জানান ইতালীতে প্রবাসীরা যেন, বিভিন্ন আইনি সহায়তা সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিতে অবদান রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই চেম্বার অফ কমার্স এন্ড ল’ এর এ কাফ অপারেটর ওয়ার্কশপ। সেই সাথে কমিউনিটিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বলসহ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্য নিয়েই এ ওয়ার্কশপের আয়োজন।

তিনদিন ব্যাপী ওয়ার্কশপ এর প্রথম দিন কাফ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, Dott. Alessandro Benzi , Responsabile territoriale Marketing UCI SRL দ্বিতীয় দিন পাত্রোনাতো এর উপর আলোচনা করেন, Dott. La Licata Giovanni ,Responsabile Regione di Lazio,  Patronato ENAC  Ges Dott. Antonucci Valerio , Patronato SIAS  তৃতীয় দিন ইমিগ্রেশন এর উপর লেকচার দেন, Avvocato Francesca Testini , Foro di Foggia।

তিনদিনের এই ওয়ার্কশপ এর কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন, সিসিএল এর চেয়ারম্যান Dott. M H Mukter  ওয়ার্কশপ এ অংশগ্রহনকারী সকল প্রশিক্ষনার্থীদের আরো দক্ষ করার তাগিদে অনলাইন ক্লাস অব্যাহত থাকবে বলে সিসিএল কর্তৃপক্ষ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.