• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপ‌তি মিলা‌নে

সেপ্টে. 11, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: সুস্থধারার সমাজ গঠ‌নে বাংলা‌দেশ প্রেসক্লাব ইতা‌লির আয়োজ‌নে দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানে “মিট দ্যা কমিউনিটি” অনুষ্ঠিত হবে।

সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাহিন খলিল কাউসার মিলান পৌঁছেছেন।

মিলান শহরের সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এই সভা সমাজের অনেক গুরুত্ব বহন করবে বলে জানান সংগঠনের সভাপতি শাহীন খলিল কাউসার।

ইতালিতে বাংলাদেশি কমিউনিটি কে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংগঠনটির সভাপতি আরো জানান, আমরা চাই প্রবাসে আমাদের সমাজ পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতে বাংলাদেশ প্রেসক্লাব ইতালি অগ্রণী ভূমিকা পালন করবে।

আজকে একটি অভিজাত রেস্টুরেন্টে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ প্রেসক্লাব ইতালি আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সুস্থ ধারায় সমাজ উন্নয়ন শীর্ষক “মিট দ্যা কমিউনিটি”‌তে যোগ দিতে ইতিমধ্যে মিলানে অবস্থান করছেন বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন, সম্মানিত সদস্য মনিরুজ্জামান মনির ও এমকে রহমান লিটন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.