• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় স্বাস্থ্যকর্মীসহ আরো দু-জন ক‌রোনায় আক্রান্ত, মোট আক্রন্ত ২৫।

জুন 10, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মীসহ নতুন ক‌রে ২ জন (ক‌ভিট ৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ১০ই জুন বুধবার রাত ৯টা পর্যন্ত মোট আক্রান্ত ২৫ জন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে, উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে কর্মরত স্বাস্থকর্মী ১জন এবং ভাওয়াল ইউ‌নিয়‌নের ভাওয়াল গ্রা‌মে ১ জ‌নের ক‌রোনা ভাইরা‌স (ক‌ভিট ১৯) প‌জি‌টিভ এস‌ছে। এ পর্যন্ত উপ‌জেলায় মোট নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ২৩৩টি, ফলাফল পাওয়া গে‌ছে ২৩০ টির আর অ‌পেক্ষমান র‌য়ে‌ছে ৩ টির। প‌জি‌টিভ ফলাফল পাওয়া গে‌ছে ২৫ টির।

একজন সুস্থ হ‌য়ে বাড়ি ফি‌রে‌ছেন এবং ২৪ জন আই‌সো‌লেশ‌নে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন। ২৪ জ‌নের ২৩ জন হোম আই‌সো‌লেশ‌নে আ‌ছেন এবং ১ জন মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। য‌দি কেউ ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ‌বোধ ক‌রেন তাহ‌লে উপ‌জেলা স্বাস্থ্য‌ ক‌মপ্লেক্সরে হট লাই‌নে যোগা‌যোগ কর‌বেন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। ক‌রোনা আক্রান্ত ব্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি মান‌বিক আচরন করার অনেু‌রোধ কর‌ছি।

১০ জুন ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.