• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ক‌রোনায় পুলিশ, পল্লী বিদুৎ কর্মীসহ নতুন আক্রান্ত ৭ জন।

জুন 9, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় নতুন ক‌রে ৭ জন (ক‌ভিট ১৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ৯ই জুন মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত মোট আক্রন্ত ২৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সালথা থানা পুলিশের এক এসআই ও উপজেলা পল্লী বিদুৎ অফিসের এক কর্মী রয়েছেন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে, উপ‌জেলার সালথা সদ‌রে ৩১ ও ৪৬ বছর বয়‌সের ২ জন, ভাওয়াল ইউ‌নিয়‌নের ভাওয়াল গ্রা‌মে ২৮ ও ৩০ বছর বয়‌সের ২ জন, সোনাপুর ইউ‌নিয়‌নের নট‌খোলা গ্রা‌মে ২২ বছ‌রের ১জন, গাট্টি ইউনিয়‌নের মেম্বারগ‌ট্টি গ্রা‌মে ২৬ বছর বয়‌সের ১ জ‌ন, যদুন‌ন্দি ইউ‌নিয়‌নের খাড়‌দিয়া গ্রা‌মের ২৩ বছর বয়‌সের ১ জনের ক‌রোনা ভাইরা‌স (ক‌ভিট ১৯) প‌জি‌টিভ এসেছে। এ পর্যন্ত উপ‌জেলায় মোট নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ২৩৩টি, ফলাফল পাওয়া গে‌ছে ২২৩ টির আর অ‌পেক্ষমান র‌য়ে‌ছে ১০ টির। প‌জি‌টিভ ফলাফল পাওয়া গে‌ছে ২৩ টির।

একজন সুস্থ হ‌য়ে বাড়ি ফি‌রে‌ছেন এবং ২২ জন আই‌সো‌লেশ‌নে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন। ২২ জ‌নের ২১ জন হোম আই‌সো‌লেশ‌নে আ‌ছেন এবং ১ জন মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। য‌দি কেউ ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ‌বোধ ক‌রেন তাহ‌লে উপ‌জেলা স্বাস্থ্য‌ ক‌মপ্লেক্সরে হট লাই‌নে যোগা‌যোগ কর‌বেন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। ক‌রোনা আক্রান্ত ব্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি মান‌বিক আচরন করার অনেু‌রোধ কর‌ছি।

৯ জুন ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.