• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় গাঁজা ও গাছসহ ২জনকে আটক করেছে পুলিশ।

জুন 11, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গাঁজার গাছ ও গাঁজাসহ দুই স্থান থেকে ২জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রাম ও দর্জাপুরুরা গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এবিষয়ে থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সহ একটি পুলিশ টিম বুধবার (১০জুন) রাত আনুমাণিক ১০ টার দিকে ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে নুরু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের পাশে সবজি বাগান থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করে। গাঁজার গাছ রোপন ও পরিচর্জার দায়ে নুরু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৫০) কে আটক করা হয়।

এদিকে থানার এসআই মোঃ মাসুদুর রহমান সহ একটি পুলিশ টিম রাত ৯টার দিকে একই ইউনিয়নের দর্জাপুরুরা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৫গ্রাম গাঁজাসহ আবু মোল্যার ছেলে বাবু মোল্যা (২৫) কে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত মরিয়ম বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং গাঁজাসহ আটক বাবু মোল্যার বিরুদ্ধেও মাদক আইনে পৃথকভাবে মামলা দায়ের করা হয়। ধৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.