• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ৪ জনের কারাদণ্ড

নভে. 8, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ের কালামপুরে অবস্থিত ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলমান জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) কালামপুরের ভালুম আতাউর খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বহিরাগত চার যুবককে এই কারাদন্ডাদেশ প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের  ওসমান গণির ছেলে রবিউল, একই এলাকার সালাম মিয়ার ছেলে শামীম এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে মান্নান ও ইসমাইল হোসেনের ছেলে রুবেল।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক জানান, কালামপুরের ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহ করছিলেন বহিরাগত চার যুবক। এসময় বিষয়টি নজরে আসলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তারা। তাই পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারা ভেঙ্গে এ অপরাধ সংঘটনের জন্য আটক চার জনকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.