• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক ও ৫টি মোটরসাইকেল উদ্ধার

নভে. 16, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে ১৩০০ পুরিয়া হেরোইনসহ মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ধামরাই থানার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

পুলিশ সূত্রে জানা যায়, চোর চক্রের সদস্যরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের একটি সিন্ডিকেট রয়েছে সারা দেশে। বিভিন্ন জায়গায় থেকে তাঁদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো খুলনা জেলার লবণ চোরা থানার মাতাভাঙ্গা গ্রামের আব্দুল গাফফারের ছেলে মোঃ সেলিম হোসেন (৩৫), খুলনা জেলার রুপসা থানার বাগমারা গ্রামের ইদ্রিস ফরাজির ছেলে বাদশা ফরাজি(২৮) ওরফে আজিজ শেখ এবং রবিউল ফরাজি (২৬), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কানুটিয়া গ্রামের মনু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (২৫)। এরা সকলেই মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত। এদের মধ্যে নাজমুল হাসান মুন্না হলো মোটরসাইকেল চোরের মূল হোতা।

দীপক চন্দ্র সাহা বলেন, ৪ জনই চোর চক্রের সদস্য। আটককৃতদের কাছ থেকে চুরি করা ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি চক্র মোটরসাইকেল চুরির কাজে এবং অপর একটি চক্র মোটরসাইকেল বিক্রি করার কাজে সহায়তা করে থাকে। চোর চক্রের সদস্যদের কাছ থেকে ১৩০০ পুরিয়া হেরোইন এবং মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এস.আই.ইবনে ফরহাদের নেতৃত্বে ধামরাই থানার   একটি চৌকস পুলিশ সদস্যের দল এই অভিযান চালায়। আসামী আজিজের দেয়া তথ্যমতে ধামরাই, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরের এই চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয় ধামরাই থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, ধামরাই থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান মাসুদ, এস আই ইবনে ফরহাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.