• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নারী নিহত

নভে. 4, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের নাম বাসনা বেগম (৪৫)। তিনি গোল্ডটেক্স লিঃ নামক একটি তৈরী পোশাক কারখানার একজন শ্রমিক ছিলেন।

 

আজ সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা নামক স্থানে ট্রাক চাপায় নিহত হন বাসনা বেগম। নিহত বাসনা বেগম মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বেগুননাছি গ্রামের রহিম উদ্দিন শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম আতিয়ার রহমান, বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামে।

 

ধামরাই থানা পুলিশ জানায়, নিহত বাসনা বেগম তাঁর স্বামীর সঙ্গে ছেলে হাসিব আহমেদ (৭) সহ মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ধামরাই ঢুলিভিটা নামক স্থানে আসলে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয় এতে মোটর সাইকেলের পেছন থেকে বাসনা বেগম ছিটকে পরে গেলে ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্বামী আতিয়ার রহমান ও ছেলে হাসিব আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.