• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ইতালি আগমনে সংবর্ধনা

অক্টো. 12, 2026
Screenshot

মিনহাজ হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের ইতালি আগমন উপলক্ষে রাজধানী রোমে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছেন ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় ইতালি বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় বক্তব্য দেন ইতালি বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সদ্য সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, গাজী সালাউদ্দিন সুইট, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, জুয়েল আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সদ্য সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক আলী আক্কাস, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জিয়া সাইবার ফোর্সসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ইতালি বিএনপির অতীতের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রম সংবর্ধিত অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সামনে তুলে ধরেন। একই সঙ্গে আগামীতে ইতালি বিএনপির নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের জন্য দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।

বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। এ ক্ষেত্রে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি গঠনের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

জবাবে সংবর্ধিত অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, দেশে ফিরে তিনি বিএনপির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে ইতালি বিএনপির সাংগঠনিক পরিস্থিতি ও নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ জানাবেন বলেও আশ্বাস দেন।

সভা শেষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধিত অতিথি হাসান জাফির তুহিনের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.