• মঙ্গল. নভে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার

নভে. 24, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ওই গ্রামের ফিরোজ তালুকদারের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৪ নভেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.