কর্কের নোমান চৌধুরী উদ্যোগে, সর্বজন শ্রদ্ধেয় মামুন ভাইয়ের উপস্থিতিতে আজ ১২ জন প্রতিনিধির অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামত ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আমরা একপক্ষ নয়, সবাই ঐক্যবদ্ধভাবে আগামী ৯ তারিখের প্রোগ্রাম এবং ৩০ তারিখের প্রোগ্রাম সফল করার জন্য একসঙ্গে কাজ করব।
এছাড়াও সিদ্ধান্ত হয়, ৩০ তারিখের অনুষ্ঠান শেষে আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে কর্কের সম্মানিত মুরব্বিদের নেতৃত্বে একটি বৃহত্তর আলোচনা সভার আয়োজন করা হবে। ওই সভায় কর্ক কমিউনিটির ভবিষ্যৎ কার্যক্রম, অনুষ্ঠান আয়োজন এবং কমিউনিটিকে কীভাবে সুন্দর ও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আমাদের লক্ষ্য বিভেদ নয়, ঐক্য; ব্যক্তিগত স্বার্থ নয়, কমিউনিটির বৃহত্তর স্বার্থ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই।
সবার সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্য কামনা করছি।
উপস্থিত ছিলেন কাজী শাহ আলম, রফিক খান, আবু বিজয়, আহমেদ কামরান,সানোয়ার হোসেন, এ কে হাসান, ইনজামামুল হক জুয়েল,হাসান জুয়েল,দেলোয়ার হোসেন, মামুন ।
