• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মার্চ 2, 2025

স্বজনপ্রীতি, অসাংগঠনিক ও অনৈতিক সুবিধার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিতরা। গত সাতাইশ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পালেরমো স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে জানান, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এবং স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে অনিয়মতান্ত্রিকভাবে, সতেরো জানুয়ারী রাতে ইতালি দক্ষিনের আউবায়ক ও সদস্য সচিব এর স্বাক্ষরিত তেত্রিশ সদস্য বিশিষ্ট একটি আউবায়ক কমিটি সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করা হয়।

যেখানে পালেরমো বিএনপির বহিষ্কৃত ও নতুন কিছু ব্যক্তির নাম দেখা যায়। আবার সদস্য ফরম সংগ্রহকৃত যোগ্যতা সম্পন্ন অনেকের নাম নেই।  স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটিকে অবহিত করলে তড়িগড়ি করে সেই কমিটি বাতিল করা হয়।

প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা আরও জানান, কিছু দিন পরে আরো একটি কমিটি ঘোষনা করা হয়, যেখান অনেকের নাম যোজন বিযোজন করলেও আবারও  ইচ্ছুক অনেক এর নাম বাদ দেয়া হয়। এতে প্রমান হয় তারা অনৈতিক সুবিধা নিয়ে, এই ধরনে কমিটি ঘোষনা করেছে।

এসময় অসাংগঠনিক কার্যক্রমের জন্য দক্ষিন এর আউবায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন সংবাদ সম্মেলন থেকে, এবং অনতিবিলম্বে তাদেরকে বহিষ্কার করার দাবি জানান তারা।

এদিকে সিসিলি পালেরমো বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বলেন, স্বেচ্ছাসেবক দল  ইতালি দক্ষিন এর এমন অসাংগঠনিক কাজের জন্য পালেরমো বিএনপি বিব্রতো।  এই বিষয়ে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিকে দ্রুত ও সুষ্ঠু সমাধান দেয়ার অনুরোধ করেন তারা।

এসময় পদবঞ্চিতদের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বাকোলীয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু , সাবেক ছাত্রনেতা ওয়ালিদুর রহমান সোহেল, সিলেট শুনামগন্জ  জেলার সেচ্ছাসেবক দলের সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আফজাল জারদিগীর, সাবেক ছাত্রনেতা মোনোয়ার হোসেন, সেবুল নয়ন ও মোহাম্মদ শাহ আলম সহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.