• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোম অত্তাভিয়ানো বাজার সমিতির তুষার ভ্রমণ

ফেব্রু. 12, 2025

প্রবাস জীবনের কর্ম ব্যস্ততার ফাঁকে বিনোদন আর প্রশান্তির প্রত্যাশা নিয়ে, ইতালির রোমের অত্তাভিয়ানো বাজার সমিতির আয়োজনে তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

রোম অত্তাভিয়ানো বাজার সমিতির উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী শামসুল হুদা, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ হাসান ও ইমদাদুল হক নিয়াজের আমন্ত্রণে এবং খসরু নুমান, আব্দুর রহমান জয়, জালাল মল্লিক, জিসান, সোহেল রানা, আরিফ ও শামীম সহ অনেকের সহযোগীতায়, পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে আয়োজনে প্রায় দুই শতাধিক রোম প্রবাসী অংশগ্রহণ করেন।

আব্রুজ্জো অঞ্চলে কাম্পু ফেলিসে’র তুষার আবৃত পাহাড় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করে। বরফের নিস্তব্ধতা আর শান্ত পরিবেশ যেন কর্ম ব্যস্ত জীবনে এনে দেয় অনাবিল আনন্দ আর প্রশান্তি।

আয়োজকরা বলেন, চাঁদের মত অত্তাভিয়ানো‘র তারাও সমাজকে সুন্দর করে তুলতে ভূমিকা রাখবে। এ ধারা অব্যাহত থাকবে আগামীতেও ..

এমন আয়োজন শুধু বিনোদনই নয়, প্রকৃতির সৌন্দর্য এবং শান্তি উপভোগের একটি সুযোগ বলেন, আয়োজকরা ।

তুষার ভ্রমণের শেষ পর্বে র‌্যাফেল অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন মিন্টুর সৌজন্যে রোম-ঢাকা বিমান টিকেট সহ স্বর্ণের চেইন, অত্যাধুনিক মেবাইল সহ প্রায় বিশটি মূল্যবান উপহার বিজয়ীদের হাতে তুলে দেন আয়োজক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.