• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি‌‌ নেতা আতিককে রোম আগমনে উষ্ণ অভ্যর্থনা

ফেব্রু. 9, 2025

বিএনপি‌‌ নেতা আতিক রোম আগমনে বিমানবন্দরে ইতালিস্হ‌ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদলর উষ্ণ অভ্যর্থনা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বিএনপি‌‌ নেতা ইতালিস্হ‌ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদলর সিনিয়র সহ সভাপতি ও সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক বাংলাদেশ সংক্ষিপ্ত সফর শেষে‌‌ রোববার বিকেলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফের রোম আগমনে সংগঠনের নেতৃবৃন্দ রোম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল, সিলেট বিভাগ ইতালি জাতীয়তাবাদী যুবদলর সভাপতি আরিফ আহমেদ আরেফিন, ইতালি স্বেচ্ছাসেবক দল দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মুসলিম মিয়া, যুবনেতা স্বপন আহমেদ‌ সহ আরও অনেকেই।

এসময় আতিকুর রহমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি সত্যিই অভিভূত ও আনন্দিত। বাংলাদেশ যাওয়ার পূর্বে এবং বাংলাদেশ থেকে রোম আসার পর আপনাদের যে ভালোবাসা পেয়ে যাচ্ছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের এই ভালোবাসা আমাকে আগামী দিনে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকান্ডে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.