• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

জানু. 16, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় তারুণ্যের উৎসব-২০২৫ইং উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। পৃথিবীকে তারা একদিন বদলে দিবে। সুন্দর দেশ গড়তে সকলকে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

১৬ জানুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.