• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিজ্ঞান মেলার উদ্বোধন

জানু. 16, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ইং এর দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান মেলায় ১০টি স্টল অংশ নিয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

১৬ জানুয়ারি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.