• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শীতার্ত নারী-পুরুষের মাঝে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

জানু. 17, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসাল লাবলু।

(১৭ জানুয়ারি) শুক্রবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের হাসিবুল হাসান লাবলুর বাড়িতে ৫টি ইউনিয়নের এক হাজার শীতার্ত নারী-পুরুষের মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ সেলিমুজ্জামান মিয়া, যুবদল নেতা বাদশা বুলবুল বাবলু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন, শ্রমিকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসাইন, ছাত্রদল নেতা সুমন আহমেদ, ফাহিম মাতুব্বার প্রমূখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক হাসিবুল হাসান লাবলু বলেন, সালথা উপজেলার গরীব শীতার্ত মানুষের কথা চিন্তা করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে আমার এই উদ্যোগ গ্রহন করা। ভবিষ্যতে আমাদের এই সেবামূলক সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

১৭ জানুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.