• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে ইতালি আওয়ামী লীগ

জুন 26, 2024

দেশের বৃহত্তম ও সবেচেয় পুরোন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে ইতালি আওয়ামী লীগ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাদিউল ইসলাম হাদির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এ সময় দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ থেকে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী টেলিকনফারেন্সে সকলকে শুভেচ্ছা জানান।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন আওয়ামী লীগের রয়েছে গৌরবময় সাফল্যের স্বর্ণালী ইতিহাস। আওয়ামী লীগের অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও আওয়ামী লীগের জয়যাত্রা অব্যাহত রাখতে আহ্বান করেন।

বক্তারা আরো বলেন, অপ্রতিরোধ্য আওয়ামীলীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতের নির্মাতাও বটে।

এ সময় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সহ ফ্লোরেন্স আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শেখ রাশেদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.