ঢাকা জেলা সমিতি ইতালির ইফতারও দোয়া মাহফিল রোমের তরপিনাত্তারা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময়। এ মাসে রোজাদারদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঢাকা জেলা সমিতি, ইতালির সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মী। আরো উপস্থিত ছিলেন ইতালিতে নব নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন। এসময় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানান
ইফতার পূর্বে মসজিদের ইমাম বলেন, এ মাস আখেরাতের পাথেয় গোছানোর মাস; প্রস্তুতিগ্রহণ ও তাকওয়া অর্জনের মাস। ক্ষমালাভের অগাধ সুযোগ রয়েছে এ মাসের শিক্ষা বাস্তব জীবনের কাজে লাগাতে আহ্বান করেন। পরে প্রবাসী ও মুসলিম বিশ্বের শান্তির জন্য বিশেষ দোয়া করেন।
