• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে রোম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

এপ্রিল 4, 2023

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে রোম বিমানবন্দরে ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উষ্ণ অভ্যর্থনা

সিলেটের জননন্দিত মেয়র বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরী ইতালিতে আগমন উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির নেতৃবৃন্দরা ইতালির ইন্টারন্যাশনাল ফিমিউসিনো লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সহ সভাপতি মুসলিম মিয়া, নুরুল ইসলাম, সম্মানিত এক নং সদস্য সাব্বির আহমেদ, সদস্য দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই।

উষ্ণ অভ্যার্থনায় নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্যতে জানান আজ বিকাল ৪ ঘটিকায় তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হলরুমে মেয়র আরিফুল হক চৌধুরী কে গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

উক্ত গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলে বৃহত্তর সিলেট ও ইতালিতে বসবাসরত জাতীয়তাবাদী দলে বিশ্বাসী সকল শহীদ জিয়ার সৈনিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো‌ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.