• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ইফতার

এপ্রিল 4, 2023

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমাদানে রোজাদারদের সম্মানে রোমের তরপিনাত্তারা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির ইফতার ও দোয়া মাহফিল।

সোমবার আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু ‌শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিনার আহমেদ উপদেষ্টা ফজলুর রহমান, মাসুক আহমেদ, আব্দুল কাদের, সিনিয়র সহ‌‌সভাপতি আরমান উদ্দিন স্বপন,‌ সহ সভাপতি মুসলিম মিয়া, নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, খোকন আহমেদ, আতিকুর রহমান, সম্মানিত ১নং সদস্য সাব্বির আহমেদ সহ ইতালি প্রবাসী ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার পূর্বে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দেশ-বিদেশে সকল মুসলিম উম্মাহর শান্তি বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.