• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টেন্ডারবাজ ভূমিদস্যু সিদ্দিকুর রহমান কে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ডিসে. 5, 2021

বিজয় পোদ্মার, ফরিদপুর : ফরিদপুরের টেন্ডারবাজ ও ভূমি দস্যু সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা সচেতন নাগরিক সমাজের আয়োজনে ও জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক। বক্তারা ফরিদপুরের টেন্ডারবাজ ভূমিদস্যু মোঃ সিদ্দিকুর রহমান কে দ্রুত গ্রেপ্তার ও ফরিদপুর চেম্বার অব কমার্সের নির্বাচন থেকে তাকে অপসারণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পৌর মেয়র অমিতাভ বোস,ফরিদপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর অনুসারী ভূমিদস্যু টেন্ডারবাজ মোঃ সিদ্দিকুর রহমানকে অনতি বিলম্বে গেপ্তার করে শাস্তির দাবি জানান। তারা বলেন একজন ওয়ারেন্ট ভূক্ত আসামী যেন চেম্বার অব কর্মাসের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সভাপতির পদে নির্বাচনে অংশ গ্রহণ না করতে পারে তার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তর বক্তব্য জানার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.