• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ মোটর শ্রমিক লীগ ফরিদপুর জেলা আহবায়ক কমিটি গঠিত

ডিসে. 9, 2021

বিজয় পোদ্মার, ফরিদপুর : বাংলাদেশ মোটর শ্রমিক লীগ ফরিদপুর জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মোঃ সেলিম মন্ডলকে আহবায়ক, শেখ রাশেদ (রায়হান) সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক হিসাবে প্রদীপ সরকার, মোঃ পলাশ বেপারী, মুরাদ হোসেন, জামিল হোসেন, মোঃ আল হেলাল মোল্যা, মোঃ ইউনুস আলী, মোঃ লিয়াকত হোসেন, মাহবুব হাসান তুষার, মোঃ জাহাঙ্গীর হোসেন দুলাল, মিজানুর রহমান রিপন, সালাউদ্দিন মন্ডল এবং নির্বাহী সদস্য মোঃ শেখ দেলোয়ার রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ও সভাপতি মোঃ কালু শেখ গত ১১ নভেম্বর স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।

ফরিদপুর জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অনুমোদনের পর ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বিপুল ঘোষ, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি শিল্পপতি শামীম হক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক (ভোলা মাস্টর), ফরিদপুর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি, শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি আক্কাছ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমিকদের ঐক্যবদ্ধ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.