• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সোনাপুরকে একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়তে চান- বাবু মোল্লা

নভে. 28, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খায়রুজ্জামান বাবু মোল্লা।

ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, আমার ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। মাদক মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, একটি মডেল ইউনিয়ন হবে সোনাপুর। এজন্য ইউনিয়নের সকল নাগরিকদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। জনগন আমাকে যে ভালবাসা দিয়েছে আমি যেন তাদের সেই ভালবাসার মুল্যায়ন করতে পারি। আমার জীবনে আমি কখনো ঘুষ-দূর্নিতির সাথে জড়িত হইনাই। চেয়ারম্যান থাকা কালীন আমি কোন অপকর্মের সাথে জড়িত ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে দ্বিতীয় বার আমি নির্বাচিত হয়েছি। আমি আশা করি ইউনিয়নকে সংঘর্ষ মুক্ত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো।

রবিবার সকালে বাবু মোল্যা ইউনিয়নের মিনিচদিয়া এলাকায় ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন।

২৮ নভেম্বর ২০২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.