• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সেলিম উদ্দিন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী

অক্টো. 16, 2021

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নং শাহবাজ পুর ইউনিয়ন পরিষদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের একনিষ্ঠ কর্মী, সাবেক ছাত্রলীগ নেতা, পর্তুগাল আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সমাজসেবক, মানবদরদী ও সাংবাদিক সেলিম উদ্দিন।

এ লক্ষে গত শুক্রবার নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সেলিম উদ্দিনের সিভি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের হাতে তুলে দেন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইসলাম আইনুল ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ আহমেদ। সেলিম উদ্দিন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে শাহবাজপুর ইউনিয়ন বাসীর উন্নয়ন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.