• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজল, সাধারণ সম্পাদক ইমাম

ডিসে. 7, 2020

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে মোহাম্মদ নগর বাজারের লাল মার্কেটে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ২ টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

সভাপতি পদে কাজল দাস ছাতা প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজির উদ্দিন আনারস প্রতীকে ৪৫ ভোট পান। সহ সভাপতি পদে মোবাইল ফোন প্রতীকে সয়ফুল ইসলাম ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রহিম বাদশা চশমা প্রতীকে ৫৬ ও সেলিম আহমদ খান কাপ-পিরিচ প্রতীকে ৩ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ইমাম উদ্দিন ঘড়ি প্রতীক নিয়ে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস খালিক ফুটবল প্রতীক নিয়ে ৫৪ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে আম প্রতীক নিয়ে মুরাদ আহমদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নজরুল ইসলাম ৫৩ ভোট পান।
কোষাধ্যক্ষ পদে আক্তার হোসেন রিক্সা প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজয় দাস ৫৪ ভোট পান। দপ্তর সম্পাদক পদে মান্না দাস প্রজাপতি প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মইনুল ইসলাম ৪৪ ভোট পান। সদস্য পদে কয়েছ আহমদ কবুতর প্রতীকে ৬৮ ভোট, মোঃ রিপন মাহমুদ গোলাপ ফুল প্রতীকে ৫৪ ভোট, বকুল বর্ধন মোরগ প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে সকল পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। মোট ভোটার ছিলেন ১২৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৪ জন ভোটার।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, প্রিজাইডিং অফিসার জাহিদ আহমদ, সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ মইনুল ইসলাম ও বদরুল ইসলাম, পুলিশের সাব-ইন্সপেক্টর আবু সাঈদ, ইউপি সদস্য মঈন উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.