• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মুক্তিযোদ্ধা লোকমান কমান্ডার আর নেই

জুলাই 16, 2021

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের কৃতি সন্তান, ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর ০১নং কোম্পানি কমান্ডার, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব,সর্বজন শ্রদ্ধেয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন গতকাল শুক্রবার তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

তিনি ব্যক্তি ও কর্মজীবনে অত্যন্ত সৎ, বিনয়ী ও পরোপকারী ছিলেন। তিনি পারিবারিক জীবনে তাঁর সহধর্মিণী,তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন কে গতকাল জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেনের মৃত্যুতে
সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকাস্হ সখীপুর উপজেলা যুব সমিতি সহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.