• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ!আহত ৩

জুলাই 15, 2021

“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর থেকে আসা একটি সুজুকী জিক্সার ও কচুয়ার দিক থেকে আসা একটি এপাছি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি মোটরসাইকেলই দুমড়ে মুচড়ে যায়।এতে দুই মোটরসাইকেলে ৪জন আরোহী থাকলেও গুরুতর আহত হওয়া ৩জনকে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর আহতরা হচ্ছেন অন্তর(২৫), মঞ্জু(১৮), রাব্বি(১৬)। অন্তরের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় । মঞ্জু ও রাব্বির বাড়ি সখীপুর উপজেলার ধুমখালি এলাকায়। আহত মঞ্জু সরকারি মুজিব কলেজের ৪র্থ শ্রেনীর কর্মচারী আব্দুল বাছেদের ছেলে এবং রাব্বি সম্পর্কে আব্দুল বাছেদের নাতি ।ঘটনার প্রত্যক্ষদর্শী হাসান জানান, বিপরীত দিক থেকে প্রচন্ড বেগে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অন্তরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মঞ্জু ও রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.